বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

গোপালগঞ্জে তীব্র সংঘর্ষ, এনসিপি’র গাড়িবহরে হামলা; নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটলে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এবং সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, “গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চার প্লাটুন বিজিবি।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। এই ঘটনার পর এনসিপি’র নেতারা নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ - শিক্ষা