শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে ভয়াবহ আগুন: ৩০ দোকান ভস্মীভূত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার ভোর ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ৫ জন আহত হয়েছেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে হকার্স মার্কেটে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিজেরাই নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুন্না বলেন, “হকার্স মার্কেটটির অধিকাংশই জামাকাপড়ের দোকান। আমার দোকানটিতে কিছু দিন আগে ২০ লাখ টাকার মালামাল কিনে রাখি। আগুনে আমার অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।”

ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, “সিটি করপোরেশনের উদ্যোগে চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য টিন দিয়ে তৈরী ৬৪২ ছোট দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকানঘর পুড়ে গেছে।” তিনি উল্লেখ করেন, “হকার্স মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হলেও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”

খোরশেদ চেম্বার অব কমার্সের প্রতি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতি দোকানগুলো পুনর্নির্মাণের অনুরোধ জানিয়েছেন।

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, “খবর পাওয়া মাত্রই আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।”

সর্বশেষ - জাতীয়

ফ্যাসিবাদের পর এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই

আওয়ামী লীগ হাজারবার মাফ চাইলেও জনগণ মাফ করবে না: হাবিবুর রহমান হাবিব

প্রস্তাবিত ৭ কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ

জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা বাড়ছে

ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায় বিএনপি, রায় ঘোষণা পর্যন্ত চলবে রাজপথে অবস্থান

আন্দোলন সমাধানে সর্বাত্মক চেষ্টা করছেন নেপালের রাষ্ট্রপতি পৌডেল

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি

আকাশে ইঞ্জিন বিকল বোয়িং বিমানের, ভয়াবহ দুর্ঘটনা এড়ালেন পাইলটরা