বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

পুতিনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ণ

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে কঠোর ভাষায় সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী শুক্রবারের বৈঠকের পর যদি পুতিন ইউক্রেইনে যুদ্ধ বন্ধে রাজি না হন, তাহলে রাশিয়াকে “খুবই গুরুতর পরিণতি” ভোগ করতে হবে।

বুধবার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হলেও পরে যুদ্ধক্ষেত্র থেকে আসা রকেট হামলার খবর তাকে হতাশ করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর শুল্ক থেকে শুরু করে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে রাশিয়ার যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের কম্পিউটার সিস্টেম হ্যাক করার অভিযোগ নিয়েও বৈঠকে পুতিনকে প্রশ্ন করার পরিকল্পনা রয়েছে তার।

ট্রাম্প আরও জানান, প্রথম বৈঠক ফলপ্রসূ হলে তিনি পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করতে চান। তবে তিনি স্পষ্ট করে দেন, প্রত্যাশিত প্রতিক্রিয়া না পেলে দ্বিতীয় বৈঠক হবে না।

সর্বশেষ - জাতীয়

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি: ডিএমপি’র ব্যাখ্যা, ৮ আগস্ট পর্যন্ত বহাল

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট তৌকির ইসলামসহ ১৯ জনের প্রাণহানি

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসছে আমদানি উন্মুক্তকরণ

হাজতখানা থেকে আসামি পালানোয় ছয় পুলিশ প্রত্যাহার

হানিফ সংকেতের কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

১২ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির

তত্ত্বাবধায়ক সরকার ও সীমানা নির্ধারণে অভিন্ন মত: জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি

দুর্গোৎসবে হিলি সীমান্তে দুই বাংলার মিলনমেলা

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ