বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ভরা মৌসুমেও ইলিশের সংকট, আকাশছোঁয়া দাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ণ

ভরা মৌসুম হলেও সাগরে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না, ফলে হতাশ চট্টগ্রামের জেলেরা। মাছের ঘাটতির কারণে বাজারে দামও বেড়ে গেছে, যা সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গেছে।

চট্টগ্রামের পাইকারি আড়তে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ২০০ টাকায়, আর ওজনে বড় হলে দাম পৌঁছে যাচ্ছে আড়াই থেকে ৩ হাজার টাকায়। আধা কেজির ইলিশ মিলছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, আর ৪০০ গ্রামের মাছ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার টাকায়। খুচরা বাজারে দাম আরও বেড়ে যাচ্ছে।

নগরীর ফিশারি ঘাট, রাসমণি ঘাটসহ বিভিন্ন স্থানে ক্রেতাদের ভিড় থাকলেও অনেকেই খালি হাতে ফিরছেন। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ জানান, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ঠিকমতো সাগরে যেতে পারছেন না। তবে সামনে আরও কয়েকটি জো আসছে, তখন ইলিশের পরিমাণ বাড়ার আশা রয়েছে।

জানা গেছে, অমাবস্যা ও পূর্ণিমার জোয়ার-ভাটার সময় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে বেশি ইলিশ ধরা পড়ে। এ মৌসুমে রাসমণি ঘাট থেকে প্রতিদিন প্রায় ২৫০টি বোট ইলিশ ধরতে গেলেও এখন প্রতিটি নৌকায় ২০-২৫ কেজির বেশি মাছ মিলছে না, যেখানে আগে প্রতিটি নৌকা ফিরত ২-৩ মণ মাছ নিয়ে।

ফলে পাইকারি ও খুচরা বাজারে ইলিশের হাহাকার দেখা দিয়েছে। ক্রেতারা বলছেন, আগে একসঙ্গে ৮-১০ কেজি ইলিশ কিনলেও এবার দাম বেশি হওয়ায় কেবল এক কেজি বা তারও কম কিনতে পারছেন। আড়তদার ও ব্যবসায়ীরাও উদ্বেগ জানিয়ে বলছেন, এভাবে চললে ইলিশ ব্যবসা টেকানো কঠিন হয়ে যাবে।

সর্বশেষ - জাতীয়

খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ২৫৫ কোটি টাকার অনুমোদন

ইসরায়েল আক্রমণ করলে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান

পলাতক হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে

জাপান সফরে ড. ইউনূস: জুনের মধ্যে নির্বাচন ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে

হযরত শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে

আগামী ৫ দিন তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

লালনের দর্শন মানবতার প্রতীক: ফরিদা আখতার

জামায়াতে ইসলামীর ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী আটক