সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বানিজ্য/অর্থনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

আগস্টে রেমিট্যান্স প্রবাহে বড় উত্থান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ

আগস্টের প্রথম ১৭ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২৫ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৪ মিলিয়ন মার্কিন ডলারে। গত বছরের একই সময়ে এই প্রবাহ ছিল ১ হাজার ১৩৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৯০২ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩ হাজার ৪৭ মিলিয়ন ডলার।

গত অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এর মধ্যে এককভাবে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে—৪৭৩ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে সৌদি আরব থেকে ৪২৬ কোটি ডলার এবং তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৪১৬ কোটি ডলার।

এছাড়া যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

লিটনের ওপর কখনো আস্থা হারায়নি বিসিবি: নান্নু

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে ভয়াবহ আগুন: ৩০ দোকান ভস্মীভূত

রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বহু দেশে

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সংরক্ষিত নারী আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়ন বৈধ

সন্ত্রাসবিরোধী আইনের মামলা মেহেদী-শান্তাসহ ৬ জনের জামিন নামঞ্জুর

সংঘর্ষে নুরের নাকের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন

সোমবার থেকে দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস