সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। এ লক্ষ্যে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
বিএমডির পরিচালক আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে অংশ নিতে ২ লাখ টাকার ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে। রেজিস্ট্রেশন ও নাম অন্তর্ভুক্তির সময় নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর সকাল ১০:৩০ থেকে ১১টা পর্যন্ত। নিলাম শুরু হবে একই দিন সকাল ১১টায়, সিলেট সদর ইউএনও কার্যালয়ের হলরুমে।
রেজিস্ট্রেশনের সময় ৫০০ টাকা অফেরতযোগ্য ফি নগদে জমা দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি সঙ্গে আনতে হবে।
নিলামের বিস্তারিত শর্তাবলি পাওয়া যাবে:



















