সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইরানের পারমাণবিক কেন্দ্রে আইএইএকে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

ইরান জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বা অন্য কোনো বিদেশি সংস্থাকে তাদের পারমাণবিক স্থাপনায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সোমবার ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এক সাক্ষাৎকারে বলেন, “আইএইএ’র পরিদর্শকদের কেন্দ্র পরিদর্শনের কোনো প্রশ্নই ওঠে না। এটি পুরোপুরি অসত্য গুজব।”

তিনি জানান, সংসদের গৃহীত আইন অনুযায়ী, দেশের পারমাণবিক স্থাপনাগুলোতে শারীরিক পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

তবে আগামী সপ্তাহে আসা আইএইএ প্রতিনিধিদল শুধুমাত্র ইরানের কর্মকর্তাদের সঙ্গে কারিগরি বিষয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন আজিজি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাঈও জানান, সফরের লক্ষ্য শুধুই প্রযুক্তিগত সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা।

সর্বশেষ - জাতীয়