এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তবে এ বিষয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে র্যাপিড আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা বাণিজ্য সুবিধা বজায় রাখতে উত্তরণ পেছাতে চাই। তবে জাতিসংঘে রেজ্যুলেশন পাস করাতে হবে, যা সহজ নয়।”
সচিব জানান, জাপান, ভারত, তুরস্ক ও যুক্তরাষ্ট্র— এসব বন্ধুপ্রতিম দেশই প্রস্তাবটির বিরোধিতা করছে। তাই এখন এসব দেশের কারিগরি সহায়তা পাওয়ার দিকেও নজর দেওয়া হচ্ছে।
কর্মশালায় র্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক জানান, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে এক বছরে বাংলাদেশের রপ্তানি ১৪% পর্যন্ত কমতে পারে।



















