শুক্রবার , ২৩ মে ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বিনোদন
  2. ভিডিও

কানে ঐশ্বরিয়ার পোশাক নিয়ে অমিতাভের রহস্যময় পোস্ট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ণ


শোনা যাচ্ছিল বলিউড তারকা অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ স্রেফ সময়ের অপেক্ষা। দীর্ঘদিন ধরেই নাকি তারা আলাদা থাকছিলেন—ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যাকে নিয়ে এবং অভিষেক বচ্চন তার বাবা-মায়ের সঙ্গে। তবে ‘কানের’ লাল গালিচায় যেন সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেল। সাদা বেনারসি আর সিঁথি ভরা সিঁদুর নিয়ে লাল গালিচায় হাঁটলেন ঐশ্বরিয়া, যেন ফের একবার বুঝিয়ে দিলেন যে, তার ও অভিষেক বচ্চনের মধ্যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে। আর পুত্রবধূর এই সাজ দেখে কী বললেন শ্বশুর অমিতাভ বচ্চন?

কান চলচ্চিত্র উৎসব ১৪ মে শুরু হয়েছে এবং এবার এর ৭৮তম আসর বসেছে। প্রতিবছরই দর্শকদের বাড়তি উৎসাহ থাকে ঐশ্বরিয়াকে নিয়ে। চলতি বছর কানে তার সাজ মুগ্ধ করেছে অনুরাগীদের।

ঐশ্বরিয়ার এ বছরের কান-সাজে ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। কেউ কেউ বলছেন, সম্প্রতি ঘটে যাওয়া ‘অপারেশন সিঁদুরের’ প্রতি সম্মান প্রদর্শনেই এমন সেজেছেন ঐশ্বরিয়া। এরই মধ্যে বছর দুয়েক ধরে ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব বাড়ছে বলে সংবাদ ছড়িয়েছিল। এ নিয়ে বচ্চন পরিবার কোনো মন্তব্য করেনি।

ঐশ্বরিয়ার কানের সাজ দেখার ঘণ্টাখানেকের মধ্যে একটি পোস্ট দেন অমিতাভ। কিন্তু পোস্টে তেমন কিছুই লেখেননি, কেবলই ছিল পোস্টের সংখ্যা। মাঝেমাঝেই অমিতাভ এ ধরনের রহস্যময় পোস্ট করে থাকেন। সম্প্রতি পেহেলগাম কাণ্ডের পরও এমনই একটি পোস্ট দিয়েছিলেন। কিছু না বলেও কেবলমাত্র নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন। এবারও একই পথ বেছে নিলেন অমিতাভ।

সর্বশেষ - জাতীয়