রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠদের তথ্যেই মিলল ২৩ বস্তা আলামত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:২৬ পূর্বাহ্ণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ ও অর্থপাচারের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। তার দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যার ভিত্তিতে দুদক ২৩ বস্তা আলামত জব্দ করেছে।

রবিবার ভোরে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকার সিকদার বাড়ি থেকে এসব বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে রয়েছে বিদেশে সম্পদ কেনার দলিল, বাড়ি ভাড়ার লেনদেন, বিল পরিশোধের তথ্য এবং কোর্ট-সংশ্লিষ্ট ডকুমেন্টস।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, এসব আলামত সরানোর চেষ্টা করা হয়েছিল। অভিযানের আগেই সিসিটিভি ফুটেজে দেখা যায়, মূল ডকুমেন্টগুলো এক বাসা থেকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। পরে আরেকটি বাসা থেকে জব্দ করা হয় এই বিপুল আলামত।

এ ঘটনায় জাবেদের ঘনিষ্ঠ দুই সহযোগী উৎপল ও আজিজকে ১৮ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় তারা গ্রেফতার হয়েছেন।

সর্বশেষ - জাতীয়

কাকরাইলে জাপা অফিসের সামনে পুলিশের অবস্থান

কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি

শাহজালাল বিমানবন্দরে বোমার হুমকি, কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট বাতিল

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে

ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে উৎসবমুখর নির্বাচন: প্রধান উপদেষ্টা

৭০ জনের বেশি বাংলাদেশি নিয়ে ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: উৎপাদন নিয়ে অনিশ্চয়তা, আর্থিক ঝুঁকি ও ইমেজ সংকট

মক্কায় করিডোরে ঘুমিয়ে পড়লে ব্যবস্থা: সৌদি আরবের কড়া বার্তা

বিদেশি পর্যটক বাড়াতে থাইল্যান্ডে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা