বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

সাবেক ভূমিমন্ত্রীর নামে চেক ব্যবহার ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যুকৃত ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার চট্টগ্রামের কালুরঘাটে আরামিট গ্রুপের অফিস থেকে তাকে আটক করা হয়।

এর আগে একই মামলায় আরামিটের আরও দুই এজিএম উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ নথিও জব্দ করা হয়। ইতোমধ্যে জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে।

দুদক জানায়, অনুমতি ছাড়াই চেক ব্যবহার করে এই টাকা তোলা হয়। জাহাঙ্গীর আলম ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের আরেক মামলারও আসামি।

২০২০ সালে আরামিট গ্রুপের কর্মচারীদের নামে পাঁচটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খোলা হয়। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানির নামে টাইমলোন অনুমোদন নিয়ে টাকা স্থানান্তর ও উত্তোলন করা হয়। পরে ভাউচার ও পে-অর্ডারের মাধ্যমে টাকা ফেরত দেখানো হয়।

জাবেদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা চলছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরীর ছেলে জাবেদ চট্টগ্রাম-১৩ আসনের সাবেক এমপি এবং ভূমি প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ - জাতীয়

ডাকসু নির্বাচন ঘিরে ডিএমপির কড়া নিরাপত্তা

জাকসু নির্বাচন বর্জন, পুনর্নির্বাচনের দাবি প্রগতিশীল প্যানেলগুলোর

ভারতের ওপর শুল্ক আরোপের পর পাকিস্তানের সঙ্গে তেলচুক্তি করলেন ট্রাম্প

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত

ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরিতে ব্যস্ত নির্বাচন কমিশন

একনেকে পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্পের অনুমোদন

৪৮তম বিশেষ বিসিএসে ২১ জনের সুপারিশ স্থগিত

বিজয়ের মাসে ‘মশাল রোড শো’, কালুরঘাট থেকে শুরু করবে বিএনপি

ভারতের ওড়িশায় সংঘর্ষ-সহিংসতা, ইন্টারনেট বন্ধ ও কারফিউ জারি

তারেক রহমানের সংবর্ধনা সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি