সোমবার , ৮ জুন ২০২৬ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

প্রশাসকের বিদেশ সফর প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপর অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স যাওয়ার আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রী তার এই বিদেশ ভ্রমণের প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের প্রস্তাবটি অনুমোদন করেছেন সরকারপ্রধান।

সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সার-সংক্ষেপের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে এই দুই কর্মকর্তার বিদেশ সফরের আবেদন জমা পড়েছিল। এই প্রস্তাবের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে কোন প্রকৌশলী জ্ঞান আহরন করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয় বিধায় তার যাওয়া কোন গূরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এই ধরনের উদ্ভাবনী কাজের ক্ষেত্রে বুয়েট এবং দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী মূলত রাষ্ট্রীয় যেকোনো উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট প্রকৃত বিশেষজ্ঞদের যুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যে কাজের সঙ্গে যাদের সরাসরি প্রাতিষ্ঠানিক বা পেশাগত কোনো সম্পর্ক নেই, তাদের বিদেশ ভ্রমণে পাঠিয়ে দেশের রাষ্ট্রীয় অর্থের অপচয় করার তীব্র বিরোধী তিনি।

মূলত দেশের অর্থ সাশ্রয় এবং সঠিক জায়গায় সঠিক মানুষের মূল্যায়নের অংশ হিসেবেই এমন কঠোর নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। এর আগেও মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং অন্য কর্মকর্তাদের একটি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব একইভাবে নাকচ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - শিক্ষা

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হতে চায় সাবেক আইজিপি

সার্ভার জটিলতা, কমলাপুরে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়

হাসিনার উসকানিতে মাঠে নামবে না-ক্ষুব্ধ নেতাকর্মীরা

মুষলধারে বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা

বাদপড়া শিক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ডের বিশেষ অনলাইন রেজিস্ট্রেশন সুযোগ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যা শঙ্কা

দলীয় প্রার্থী হারলে ওই ইউনিয়নে উন্নয়নকাজ করব না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

কারাগারে ফিরলেন দীপু মনি

মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের লড়াইয়ে বাংলাদেশের উদাহরণ টানলেন নেহা বোরা

জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী