মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

জাতিসংঘে আজ রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ণ

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ মঙ্গলবার শুরু হচ্ছে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও থাকবেন। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) এ সম্মেলনের কার্যক্রম শুরু হবে।

জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য হলো—রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণ মোকাবিলায় বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ।

সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। পাশাপাশি মিয়ানমারের ভেতরের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হবে।

উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-র প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-র প্রতিনিধিত্ব করবে কুয়েত।

এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সংকটকে আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে, জানালেন জ্বালানিমন্ত্রী

ইয়েমেনে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরায়েলে ইরানের ব্যাপক ব্যালিস্টিক মিসাইল হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত

বাংলাদেশি যুবকের চোখে গুলি করল বিএসএফ

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরার নির্দেশ, গেজেট প্রকাশ

এবার শূন্য পাসের প্রতিষ্ঠান ৩১২, বেড়েছে ১৭৮টি

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি