বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

এফডিসি–কারওয়ান বাজার সড়ক জুড়ে অবৈধ বাসস্ট্যান্ড, তীব্র যানজট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ৩:১১ পূর্বাহ্ণ

রাজধানীর এফডিসি মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কজুড়ে গড়ে উঠেছে অবৈধ পার্কিং। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টাফ বাসগুলো প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্লাইওভারের নিচে সারি সারি দাঁড়িয়ে থাকে। এতে তিন লেনের দুই লেন দখলে চলে যাওয়ায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

ভুক্তভোগীরা জানান, তিন কিলোমিটার পথ পাড়ি দিতে কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার পরও এই সড়কে দীর্ঘ সময় আটকে থাকতে হয় যাত্রীদের।

যানজট নিরসনে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না ঢাকা উত্তর সিটি করপোরেশনকে। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর এভাবে সড়ক দখল হয়ে থাকলেও উচ্ছেদ অভিযান চালানো হয় না।

সড়কে আটকে থাকা এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “২০ মিনিটে বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এসেছি, কিন্তু এফডিসির রাস্তায় এক ঘণ্টা কাটিয়েও কারওয়ান বাজার পৌঁছাতে পারিনি।”

চালকরা বলছেন, অফিস এলাকায় জায়গা না থাকায় বাধ্য হয়ে এই সড়কেই বাস রাখতে হচ্ছে। তবে এতে ভোগান্তি পোহাচ্ছে হাজারো যাত্রী।

সর্বশেষ - জাতীয়

ফেনীতে নদীর পানি বৃদ্ধিতে বাঁধ ভেঙে ৩০ গ্রামের মানুষ পানিবন্দি

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

অভিবাসনবিরোধী বিক্ষোভে নেদারল্যান্ডসে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাশিয়া থেকে এক হাজার সেনার মরদেহ নিল ইউক্রেন

তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

অভিবাসনবিরোধী অভিযানে লস অ্যাঞ্জেলেসে চরম উত্তেজনা

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় ১৬ ঘণ্টা পরও মামলা হয়নি

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

লন্ডনে প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনিশ্চিত

দেশে প্রথম ভূগর্ভস্থ পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ শুরু