মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

লন্ডনে প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনিশ্চিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্থানীয় সময় আজ মঙ্গলবার (১০ জুন) বিকেল সোয়া চারটায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, অধ্যাপক ইউনূসের ১৪ জুন পর্যন্ত লন্ডনে অবস্থানকালে যদি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফেরেন এবং তাঁর সময়সূচি পাওয়া যায়, তবে বৈঠক হতে পারে।

চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ (১০ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ডরচেস্টার হোটেলে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শের এবং দুপুর সাড়ে ১২টায় স্কটল্যান্ডভিত্তিক মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বেলা দুইটায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। এই বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আজ বিকেল সাড়ে পাঁচটায় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

রাকসু নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু: ডেঙ্গু মোকাবিলায় বিশেষ নজর

৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব এলাকায়

ভোট নিয়ে হাসিনার বিরুদ্ধে কড়া সমালোচনায় আসিফ নজরুল

রংপুরে একই হিন্দু পরিবারের চারজন খুন, ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?

জি এম কাদেরের বাড়িতে আগুন ও সেনাসদস্যদের অভিযান নিয়ে প্রশ্ন তুললেন সারজিস আলম

‘বড় দলের দায়িত্ব বেশি, আত্মত্যাগও অপরিহার্য’: তারেক রহমান

অপরাধীই যদি তদন্তকারী হয়, ন্যায়বিচার হবে কীভাবে: তাজুল ইসলাম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

লন্ডনে প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনিশ্চিত