মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ

অক্টোবর মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে আজ। এ দিন বিকেলে দাম বাড়বে নাকি কমবে, তা জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)

বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে ২ সেপ্টেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়। আগস্টে দাম কমানো হয়েছিল ৯১ টাকা, তখন নির্ধারণ করা হয় ১,২৭৩ টাকা। একই সময়ে অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয় প্রতি লিটারে।

এরও আগে জুনে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৩১ থেকে ১,৪০৩ টাকা, আর ২৩ কেজির দাম ৩৯ টাকা কমানো হয়। সে সময় অটোগ্যাসের দাম ছিল ৬২ টাকা ৪৬ পয়সা প্রতি লিটার

আগামীকাল বিইআরসি নতুন দামের ঘোষণা দিলে জানা যাবে—অক্টোবরে এলপিজির দাম বাড়ছে না কমছে।

সর্বশেষ - জাতীয়

বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

ডাকসু নির্বাচনে মোবাইল-ব্যাগসহ ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ

ইরান ইস্যুতে জাতিসংঘে রাশিয়া, চীন ও পাকিস্তানের প্রস্তাব: যুদ্ধবিরতি ও হামলার নিন্দা

নয়াপল্টনে বিএনপির বিজয় র‍্যালি

ঢাকা-৪ ও ১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে আগুন: হবিগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্নের প্রস্তুতি: সিইসি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া

ইসরায়েল-ইরান সংঘাতে ইসরায়েলের ৩ বিলিয়ন ডলার ক্ষতি

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন