শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্নের প্রস্তুতি: সিইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী রমজানের আগেই ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনকে ঘিরে সব কার্যক্রম দ্রুতগতিতে চলছে।

শনিবার সকাল ১০টায় রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। পাশাপাশি সীমানা নির্ধারণ বিষয়ে শুনানি আগামী সপ্তাহ পর্যন্ত চলবে এবং ভোটকেন্দ্র বাছাইয়ের কাজও এগিয়ে চলছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। কেন্দ্র দখলের চেষ্টা করা হলে ওই কেন্দ্রের ভোট বাতিল করে দেওয়া হবে।”

নির্বাচনী অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, “যেসব কর্মকর্তা আগে জালিয়াতিতে যুক্ত ছিলেন, এবার তাদের দায়িত্ব দেওয়া হবে না।” তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে।

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে সিইসি বলেন, “এটি সংবিধানে নেই, তাই রাজনৈতিক পর্যায়ে বিষয়টি আলোচনার মধ্যে সীমিত রয়েছে।”

সর্বশেষ - জাতীয়

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে আগুন: হবিগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

আমিরাতের ভিসা জটিলতায় অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

উত্তরায় সানজিদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

ইরানের বিরুদ্ধে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের অভিযোগ

গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা

তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর: জামায়াত আমির

জামায়াতের প্রতিনিধিদল আজ বৈঠকে বসছে প্রধান উপদেষ্টার সঙ্গে

জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন জেলেনস্কি

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৪ মৃত, ২৫ শিশু নিখোঁজ

যানজট, নিরাপত্তাহীনতা ও দূষণ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ দাবি