জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আজ শনিবার ঢাকায় জরুরি সভা আহ্বান করেছেন। সভায় দেশের সব জেলা ও মহানগর কমিটি এবং অঙ্গ সংগঠনের সভাপতি–সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
দলের কো–চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, সভায় আগামী নির্বাচনে অংশগ্রহণসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সভা শেষে একটি মিছিলও হতে পারে।
রংপুর জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবু বলেন, আজকের সভায় নির্বাচন ও দলীয় কৌশল নিয়ে আলোচনা হবে এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে।



















