রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি কক্সবাজার থেকে ১,২৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী রোববার (২৬ অক্টোবর) ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, নিম্নচাপটি রোববার দুপুরের দিকে ‘ঘূর্ণিঝড় মন্থা’য় রূপ নেবে। তবে এর বাংলাদেশে বড় কোনো প্রভাব পড়বে না।

‘মন্থা’ নামটি দিয়েছে থাইল্যান্ড, যার অর্থ ‘সুগন্ধি ফুল’। বিশেষজ্ঞদের মতে, এটি সিভিয়ার সাইক্লোন হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি সোমবার নাগাদ দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। তখন কেন্দ্রীয় বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

সর্বশেষ - শিক্ষা

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান

‘সারাজীবন ঝামেলা হবে, এটাই মেনে নিয়েছি’: পরীমনি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ‘উষ্ণ ও গঠনমূলক’ ফোনালাপ

রিজার্ভ বেড়ে ৩১.৪৩ বিলিয়ন ডলার

একটি দলের কর্মকাণ্ড একাত্তরে দেখেছে দেশবাসী: তারেক রহমান

ভারতকে দ্বিমুখী চাপ: রাশিয়া-ইরান ইস্যুতে মার্কিন শুল্ক ও নিষেধাজ্ঞা

ইসরায়েলে এক ঘণ্টায় ৬ দফা হামলা, এরপর যুদ্ধবিরতির ঘোষণা ইরানের

রবীন্দ্রনাথকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সরব ছাত্রদল নেতা কাফি

মুশফিকের সেঞ্চুরি: লঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়