মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

রবীন্দ্রনাথকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সরব ছাত্রদল নেতা কাফি

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ১৩, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) সালাহউদ্দিন আম্মারের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি। প্রতিবাদের অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর) বিকেলে অনুসারীদের নিয়ে রাকসু ভবনের নিচতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পোস্টার সাঁটান তিনি।

পোস্টারটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির নিচে লেখা রয়েছে, ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান।’ রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবদুল্লাহ আল কাফি। তিন হাজার ভোট পেয়ে পরাজিত হন তিনি। ওই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকেই পোস্টারটি সাঁটিয়েছেন বলে জানান তিনি।

আবদুল্লাহ আল কাফি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্য সাংস্কৃতিক পরিচয় ও চেতনার প্রতি অসম্মান। তার মতে, এ ধরনের বিদ্বেষের পেছনে সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংকট কাজ করে। যারা বাংলাদেশের জন্ম ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের বিরোধিতা করেছেন, তাদের মধ্যেই এ সংকট দেখা যায়।

এর আগে গত রোববার রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ নামে একটি গান তৈরি করে ফেসবুকে ভিডিও পোস্ট করেন সালাহউদ্দিন আম্মার। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে অবমাননাকর মন্তব্য করে আরেকটি পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব পোস্ট ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকে সমালোচনা করেছেন।

সর্বশেষ - শিক্ষা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে

রবীন্দ্র সরোবরে ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’ পালন

হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম

আমিরাতের ভিসা জটিলতায় অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্র গেলেন চরমোনাই পীর, শ্রমিকদের সহায়তার দাবি

ইরান আরও বিধ্বংসী হতে পারে: মার্কিন বিশেষজ্ঞদের আশঙ্কা

আইপিএলে দুইশ রানের নতুন মাইলফলক

১৭ ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে ফের ভূমিকম্প

ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ১৩৫০ কর্মকর্তার ছাঁটাই