বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বাংলাদেশ
  2. ভিডিও

ঢামেক থেকে শিশু কিনে পালানোর সময় ২ নারী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে শিশু কিনে পালানোর সময় দুই নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নাহার আক্তার (৪৫) এবং হাসিনা (৪০)। দুই নারী একটি পুত্রশিশু কিনে পালানোর সময় তাদের আটক করে আনসার সদস্যরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।

তিনি জানান, আজ দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার ১০৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা শিশু পাচারকারী চক্রের দুই নারী সদস্যকে হাতেনাতে আটক করেন। আটককৃত ৫০ হাজার টাকার চুক্তিতে একটি পুত্রশিশুকে কিনে হাসপাতাল এলাকা ত্যাগের চেষ্টা করছিলেন। এসময় তাদের সন্দেহ হলে আটক করা হয়।

আশিকউজ্জামান বলেন, হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পিসি আলমগীর হোসেন, আনসার সদস্য মো. শামীম আহমেদ, মহিলা আনসার ফাতিমা এবং মহিলা আনসার রহিমা আক্তার তাদের সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে থামান এবং পরে জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হন।

তিনি আরও জানান, ‘তাৎক্ষণিকভাবে দুই নারীকে শিশুসহ আটক করে হাসপাতালের পরিচালক ও শাহবাগ থানাকে জানানো হয়। পরবর্তীতে বিকাল ৫টায় শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুই নারীকে থানায় নিয়ে যায়।

সর্বশেষ - জাতীয়

ইংল্যান্ডের কাছে লড়াই করে হেরে গেল বাংলাদেশ নারী দল

‘বড় দলের দায়িত্ব বেশি, আত্মত্যাগও অপরিহার্য’: তারেক রহমান

সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাই রাজকন্যা

৫৪ হাজার প্রবাসীর ভোটার হওয়ার আবেদন

নোবেল শান্তি পুরস্কার ভেনেজুয়েলার মারিয়া কোরিনার হাতে; ট্রাম্পকে উৎসর্গ

ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিয়োগ

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

ঈদযাত্রায় ডিএমপি’র কঠোর নির্দেশনা: অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে হুঁশিয়ারি

৫০ লাখ মানুষের জীবিকা হুমকিতে, ১০ লাখ মানুষ চাকরি হারাবে

এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত : সালাহউদ্দিন আহমদ