বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বাংলাদেশ
  2. ভিডিও

কিশোরগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষক নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই মাদ্রাসাশিক্ষকের নাম সামছুল হক (৫৯)। তিনি পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি ছিলেন।

পরিবার জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন সামছুল হক। পথিমধ্যে মজিতপুর আশ্রম–সংলগ্ন কুয়েতি মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাঁর বাইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী মাইক্রোবাসটি জব্দ করে। চালককে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বলেন, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জব্দ মাইক্রোবাস ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ারবাজারে ফের আলোচনায় বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি

জালিয়াতি রোধে বিআরটিএ’র কঠোর পদক্ষেপ: মোটরসাইকেল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম

জামায়াতের বিরুদ্ধে হেফাজত আমিরের কড়া বক্তব্য

শেখ হাসিনাকে দিয়েই শুরু হলো জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডাকসু নির্বাচনে দ্বৈত ব্যালট, পোলিং অফিসার দায়িত্বচ্যুত

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ

তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ