সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানবন্ধনে হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ণ

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের দাবি, বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারওয়ান বাজারে চাঁদাবাজি করছে। চাঁদা আদায় বন্ধ এবং আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করা হয়।

এসময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ - শিক্ষা