বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) অনির্দিষ্টকালের জন্য ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আজ বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই দেশজুড়ে জুয়েলারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা এক যৌথ বিবৃতিতে সহ-সভাপতির গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - শিক্ষা