শনিবার , ৩১ মে ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধি আজ থেকেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ণ

দেশের শিল্প কলকারখানাগুলোতে আজ (শনিবার) থেকেই গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গ্যাস সংকট মোকাবিলায় আরও চারটি এলএনজি কার্গো আনা হচ্ছে বলেও জানান তিনি। শনিবার (৩১ মে) সকালে আশুলিয়ায় বিভিন্ন শিল্প কারখানার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান জ্বালানি উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, “এটা আরও দু’একদিন আগেই হতো, কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস নামানো সম্ভব হয়নি। আজ থেকেই গ্যাস সরবরাহ বাড়বে। ইতোমধ্যে ৫০ এমএমসিএফডি সরবরাহ বেড়েছে, আরও এক থেকে দেড়শ এমএমসিএফডি বাড়বে।“


পল্লী বিদ্যুৎ আন্দোলন: দ্রুত সমাধানের আশ্বাস

এদিকে সকালে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় পরিদর্শন শেষে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা জানান, “আগামীকালই একটি সভা হবে। পল্লী বিদ্যুৎ ও আরইবির সম্পর্ক কী হবে, তা নিয়ে আলোচনা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আগামীকাল চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে। ওই প্রতিবেদন পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো দ্রুত সমাধান করা হবে। এটা নিয়ে মিছিল-মিটিং করে কোনো লাভ নেই। এগুলো করলে শুধু ক্ষতিই হয়। আগেও প্রায় ২৬-২৭টি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি ছিল নাশকতামূলক কাজ। সে কারণে সরকারকে বাধ্য হয়ে কিছু ব্যবস্থা নিতে হয়েছে।”


শিল্পাঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ

আজকের পরিদর্শন কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা জানান, “মূলত শিল্প কারখানাগুলোর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরেজমিনে দেখার জন্যই আমরা এসেছি। প্রথমে আমরা বেপজায় (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) যাব, সেখানকার পরিস্থিতি দেখব। এরপর চন্দ্রা, মির্জাপুর, কালিয়াকৈর, ভালুকা ও টঙ্গী এলাকার শিল্প কারখানাগুলোর বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করব।”

এ সময় উপদেষ্টা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির পাশাপাশি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)–ও পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

পড়ালেখা ও কর্মজীবনে এআই-এর ১০টি কার্যকর ব্যবহার

বিএনপির হাফ ডজন নেতাকর্মী জামায়াতে যোগদান

গুলশানের বাসভবনে তারেক রহমান, স্বাগত নেতাকর্মীদের

গুলশানে চাঁদা আদায়কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন আটক

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে: মির্জা ফখরুল

মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার নতুন সেনা পাঠানোর পরিকল্পনা

রাজনীতি ও অর্থনীতিতে গণতন্ত্রায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় ট্রাম্পের নীতিগত অনুমোদন