বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে আগামী এক বছরের জন্য মিরাজ এই দায়িত্ব পালন করবেন। বিসিবির পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে তার নেতৃত্বের যাত্রা শুরু করবেন। এর আগে শান্তর অনুপস্থিতিতে মিরাজ চারটি ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম মিরাজকে অধিনায়কত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, “ব্যাট-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের সামর্থ্য এবং মাঠে তার প্রাণবন্ত উপস্থিতি এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি, তার পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এই ফরম্যাটে এগিয়ে যাবে।”

ফাহিম আরও জানান, “শান্তকে (সাবেক ওয়ানডে অধিনায়ক) আমরা ধন্যবাদ জানাই এমন সুযোগ করে দেওয়ার জন্য, অধিনায়ক হিসেবে তিনি ইতিবাচক ও স্বকীয় চরিত্র দেখিয়েছেন। তিনি এখনও আমাদের লিডারশিপ গ্রুপের অংশ এবং তার ব্যাটিং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।” বর্তমানে শান্ত কেবল টেস্ট দলের অধিনায়ক এবং লিটন দাস টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার সামলাচ্ছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে মিরাজ এখন পর্যন্ত ১০৫ ম্যাচ খেলেছেন, যেখানে ১৬১৭ রান এবং ১১৭ উইকেট নিয়ে তিনি নিজেকে বাংলাদেশের একজন অপরিহার্য অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ওয়ানডেতে ন্যূনতম ১০০০ রান ও ১০০ উইকেট নিয়ে তিনি মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের মতো বাংলাদেশের তারকা ক্রিকেটারদের এলিট তালিকায় নিজের স্থান করে নিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

ডিসেম্বরে তফসিল, রবিবার থেকে সংলাপ শুরু ইসির

দক্ষিণ ঢাকায় ১৬ ঘণ্টার মধ্যে স্বস্তি ফেরাতে ইশরাকের পদক্ষেপ

মানবতাবিরোধী মামলার আসামিরা নির্বাচন ও সরকারি পদে অযোগ্য

বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

৯ বছর পর ইসির ওয়েবসাইটে ফিরলো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী আবিদের আইডি ডিজেবল

সরকারি সহায়তায় দলীয় পরিচয় বিবেচনা নয়: ইশরাক হোসেন

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৬ বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ