শুক্রবার , ৬ জুন ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত ফ্রান্সের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৬, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ফ্রান্স কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত বৃহস্পতিবার (৫ জুন) জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে তারা আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন।

এ মাসের মাঝামাঝিতে সৌদি আরবের সাথে যৌথভাবে ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘের একটি সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স। ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে।

বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গাজায় ইসরায়েলি সরকারকে ‘পূর্বপরিকল্পিত গণহত্যা’ চালানোর জন্য অভিযুক্ত করেন।

এদিকে, যুক্তরাষ্ট্র গোপনে ফ্রান্স ও যুক্তরাজ্যকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দেওয়ার জন্য সতর্ক করলেও, ধারণা করা হচ্ছে ফ্রান্স এই সতর্কতায় কান দেবে না।

সর্বশেষ - শিক্ষা

কারাগারে ফিরলেন দীপু মনি

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ: ৩০ জুলাই থেকে আবেদন শুরু

ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার সালামি ইসরায়েলি হামলায় নিহত

বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ভয়াবহ লোডশেডিংয়ে সিলেটবাসী বিপর্যস্ত

মোকাবেলার চেয়ে দুর্যোগ প্রশমনই বেশি জরুরি: ফারুক-ই-আজম

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট পেশ

ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি জুবায়েরের

নির্বাচনের আগে দুর্নীতি দূর করার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার

এসএসসি ও সমমানের ফলাফলে অকৃতকার্য ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী: ছাত্ররা এগিয়ে

পারমাণবিক বোমা তৈরি করবে না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট