বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

রাশিয়া থেকে তেল কেনায় ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের দ্বিগুণ শুল্ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ণ

রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতকে ‘শাস্তি’ হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের আওতায় আনলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই সিদ্ধান্তে ভারতের পণ্যে মোট শুল্কের হার বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে।

বুধবার (৬ আগস্ট) এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্তের ঘোষণা দেন ট্রাম্প। এর আগে ৪ আগস্ট তিনি সতর্ক করেছিলেন যে, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতকে শুল্কের মুখে পড়তে হবে। ট্রাম্প বলেন, ভারত রাশিয়া থেকে তেল কিনে তা বেশি দামে বিক্রি করে বিপুল মুনাফা করছে।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক কার্যকর হবে তিন সপ্তাহের মধ্যে। এর পাশাপাশি আরও একটি পূর্বনির্ধারিত ২৫ শতাংশ শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে। তবে স্টিল, অ্যালুমিনিয়াম ও ওষুধের মতো নির্দিষ্ট কিছু পণ্য এই বাড়তি শুল্কের বাইরে থাকবে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যারা সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার জ্বালানি কিনছে, তাদের সবার ওপরই এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এমন এক সময় এই ঘোষণা এল, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৩১ আগস্ট চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অযৌক্তিক ও অন্যায়’ বলে নিন্দা জানিয়েছে এবং বলেছে, তারা জাতীয় স্বার্থ সুরক্ষায় অটল থাকবে।

সর্বশেষ - জাতীয়

মধ্যপ্রাচ্যে ৬ জুন হতে পারে ঈদুল আজহা

এনসিপি ড. ইউনূসের দল, বললেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান

অর্ধেক দামে চাল-আটার জন্য ভোর থেকেই লাইনে নিম্ন আয়ের মানুষ

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন

জেফ বেজোস ও লরেন সানচেজের বিলাসবহুল বিয়ের আনুষ্ঠানিকতা শুরু ভেনিসে

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ ১৭০’র বেশি

টানা বৃষ্টিতে জনদুর্ভোগ, পাঁচ দিন পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে

প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ: “নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছেন, ভারত তাকে সমর্থন ও উৎসাহও দিচ্ছে”

হাজিদের সুরক্ষায় সৌদি: ৪৩৬ ভুয়া এজেন্সি বন্ধ, গ্রেফতার ৪৬২ প্রতারক

টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, কৃষিতে ব্যাপক ক্ষতি