রবিবার , ৮ জুন ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মাংস নিয়ে মেট্রোরেলে চলাচলে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ণ

ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর রোববার (৮ জুন) থেকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হচ্ছে।
রোববার সকাল ৮টা থেকে ট্রেন প্রতি ৩০ মিনিট পরপর চলবে। পরদিন সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

তবে যাত্রী চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ৩ জুন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রতিটি মেট্রো স্টেশনের প্রবেশদ্বারে যাত্রীদের তল্লাশি করা হবে এবং যাদের কাছে এসব সামগ্রী পাওয়া যাবে, তাদের প্রবেশে বাধা দেওয়া হবে।
নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ - জাতীয়

রাতভর শাহবাগেই অবস্থানের ঘোষণা বিক্ষোভকারীদের

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধস-জলাবদ্ধতার শঙ্কা

যুক্তরাষ্ট্রের আইডাহোতে বন্দুকধারীর গুলিতে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

মিটফোর্ড হত্যাকাণ্ড: সোহাগ হত্যা ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বে – ডিএমপি

রিজার্ভ বেড়ে ৩১.৪৩ বিলিয়ন ডলার

ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

সিঙ্গাপুর নয় থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে

ফের ইসির সামনে অবস্থান ছাত্রদলের

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির বিশেষ নির্দেশনা