বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ণ

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির খালাস বহাল রেখেছে বাংলাদেশের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ এই রায় দেন। এর ফলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পেলেন।

এর আগে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ ২০২৩ সালের ১ ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দেন। পরে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হলে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করে।

চলতি বছরের ১ জুন আপিলের অনুমতি মেলে এবং শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ, আর আসামিপক্ষে ছিলেন এস এম শাহজাহান ও শিশির মনির।

এই রায়ের ফলে বহু আলোচিত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের বিরুদ্ধে আর কোনো বিচারিক প্রক্রিয়া অবশিষ্ট থাকল না।

সর্বশেষ - জাতীয়

ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিয়োগ

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল প্রার্থীদের

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

১০ দফা দাবিতে সারা দেশে পেট্রলপাম্প বন্ধ

গাজার যুদ্ধোত্তর পরিকল্পনায় হোয়াইট হাউসে বৈঠক ডাকলেন ট্রাম্প

চাঁদাবাজি বরদাশত নয়, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে আগস্টে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অভিনেত্রী শাওন ও ডিবি হারুনসহ ১২ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি

সালমান খানের অনুরাগী গ্রেফতার, অস্ত্র আইনে কঠোর ব্যবস্থা পুলিশের

‘জিরো রিটার্ন’ অবৈধ, সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে: এনবিআর

২১০ কোটি ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি