বুধবার , ১১ জুন ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

এনসিপি ড. ইউনূসের দল, বললেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৫ ২:৫৪ পূর্বাহ্ণ

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান মন্তব্য করেছেন যে, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) হলো সরকারের দল এবং ড. ইউনূসের দল। তিনি বলেন, “এতদিন আমি এ কথা একটু লুকিয়ে-চুপিয়ে বলেছি, এখন আর কোনো রাখঢাক রাখছি না।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, “তিনি পদত্যাগের কথা বলছেন। এটাও তিনি তার দলের প্রধান নাহিদ ইসলামকে ডেকে বলেন, উনি আর কাউকে বলেন না, অন্য কাউকে ডাকেন না। ড. ইউনূস এই দলটার (এনসিপি) প্রতি অকল্পনীয় রকমের পক্ষপাতী। তিনি ব্রিটেনে যাওয়ার পর ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারেও সেটা প্রকাশ করেছেন। আমরা এটা লুকাবো না, লুকানোর দরকার নাই।”

তিনি আরও বলেন, “‘ছাত্ররা আমার নিয়োগকর্তা’ প্রধান উপদেষ্টার এই কথায় সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে তিনি ছাত্র বলতে বোঝেন এই কয়েকজন ছাত্রকে। আন্দোলনে ছাত্রদের মধ্যে ছাত্রশিবির ছিল, ছাত্রদল ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ছাত্র ছিল যারা কোনো দলই করে না। আমাদের স্বীকার করতে হবে (জুলাই আন্দোলনে) প্রথম দুদিনের পেটানোর পর যখন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছুটি দিয়ে হলগুলো বন্ধ করে দিলো, তখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি এই আন্দোলনে না নামত তবে আন্দোলন সফল হতো না।”

জাহেদ উর রহমান আরও বলেন, “তো তারা কেউ না শুধু হাতে গোনা এই চার-পাঁচটা মুখ; আমরা তাদেরকে ছোট করছি না, তাদেরও গুরুত্ব দেবো, কিন্তু তারাই সবকিছু – ড. ইউনূসের এই চিন্তাই সংকট তৈরি করেছে বলে আমি মনে করি।”

নির্বাচন ইস্যুতে জাহেদ উর রহমান বলেন, “আমরা এখন যৌক্তিকভাবে বিশ্বাস করি ড. ইউনূস মুখে যতই বলুক না কেন নির্বাচন ডিসেম্বরে কিংবা সর্বোচ্চ ৩০ জুন; এসব আসলে সত্য না। নির্বাচনকে আরও অনেক পিছিয়ে দেওয়ার চেষ্টা আছে এবং এনসিপি এটার অংশ। সরকারও এটা করতে চায় বলে আমি অন্তত এখন বিশ্বাস করি।”

সর্বশেষ - শিক্ষা

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

সম্প্রীতির বন্ধনে অটুট থাকবে বাংলাদেশ: ড. ইউনূস

আজ শহীদ মিনার থেকে শুরু গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটির তারিখ পরিবর্তন

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, আহত আইনশৃঙ্খলা বাহিনীর ৮ সদস্য

সকালে বহিষ্কার বিকেলে গ্রেপ্তার কৃষকদল নেতা

পদ্মার ইলিশ পেতে পশ্চিমবঙ্গের আকুতি: পূজার আগে রপ্তানি অনুমতির আবেদন

প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ: “নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছেন, ভারত তাকে সমর্থন ও উৎসাহও দিচ্ছে”

শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে চাইলেও রাজি হননি মোদি, পরে কেন বদল

দেশের সমস্যা দেশেই সমাধান করতে হবে, বিদেশে নয়