শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

রমজানের আগেই নির্বাচন হতে পারে, যদি প্রস্তুতি শেষ হয়: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক শেষ হয়েছে। বৈঠকে তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এর জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মত দেন যে, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে।

লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) এই বৈঠক শুরু হয়ে বিকেল ৩টা ৩৫ মিনিটে শেষ হয়। ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রেস উইং আরও জানায়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন যে, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তিনি আরও যোগ করেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। তবে, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন বলে প্রেস উইং জানিয়েছে। দলের পক্ষ থেকে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রধান উপদেষ্টাও ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

সর্বশেষ - জাতীয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কলাগাছিয়া ৩নং ওয়ার্ড বিএনপির দোয়া

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে আফতাবের কর্মসূচি- চট্টগ্রাম

ট্রাইব্যুনালে ডেকে নেওয়ার পর ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সরকারি কর্মচারীদের আন্দোলনে কড়া নিষেধাজ্ঞা: বাধ্যতামূলক অবসর বা বরখাস্তের বিধান

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ

খালেদা জিয়ার কফিন বুধবার সকালে সংসদ ভবন এলাকায় আনা হবে

ইরান ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে

ডাকসুর জিএস ফরহাদ: শিক্ষার্থীদের আমানত রক্ষা করব

যেন-তেন নির্বাচন চায় না জাতি: জামায়াত আমির