বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

গোপালগঞ্জের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে যারা অন্যায় করেছেন, তাদের গ্রেফতার করা হবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এত পরিমাণ (সহিংসতা) যে হবে, ওই তথ্যটি ছিল না।”

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলে এনসিপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আপনিও তো অনেক কিছু বলতে পারেন। যার যার বক্তব্য সে সে দেবে।”

তবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “গোপালগঞ্জে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার হবেন। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।”

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় হামলা-সংঘর্ষে চারজন নিহত এবং সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

যে বিএনপিকে ভালোবাসি, সেই বিএনপি খুঁজে পাচ্ছি না’: আসিফ আকবর

সরকারি সমন্বয়হীনতার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারেরও বেশি হাজি

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের অংশ নেওয়ার আশা প্রকাশ করলেন প্রেস সচিব

সংরক্ষিত নারী আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়ন বৈধ

করোনা ও ডেঙ্গু মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

দ্রব্যমূল্য, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেন সৎভাইয়েরা—অভিযোগে স্ত্রীর মামলা