মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ইসরায়েলে ইরানের নবম দফা হামলা: বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৭, ২০২৫ ৫:৫১ পূর্বাহ্ণ

মঙ্গলবার (১৭ জুন) ভোরে ইরান ইসরায়েলের বেশ কয়েকটি অংশে তাদের নবম দফা আক্রমণ শুরু করেছে, যা ভোর পর্যন্ত অব্যাহত ছিল। ইরানি মিডিয়ার বরাত দিয়ে সিএনএন এই খবর জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের দিকে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের ভূখণ্ডের দিকে অগ্রসর হতে দেখেছে, যার পর থেকেই ইসরায়েলজুড়ে আবারও সাইরেন বেজে ওঠে।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে যে, তাদের বিমান বাহিনী হুমকি দূর করার জন্য যেখানে প্রয়োজন সেখানে বাধা দেওয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করছে। পোস্টে জনসাধারণকে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা