বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

গোপালগঞ্জে কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, চলমান কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল। তবে এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়, গত বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে যে কারফিউ চলছিল, তা শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে। এরপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।

সর্বশেষ - শিক্ষা

চাল বাজার স্থিতিশীল রাখতে আমদানি চলবে: খাদ্য উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি ফিরে প্রমাণ করলেন, তিনি পলাতক নন

চৌদ্দগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াতের আলোচনা সভা

১১ ইউনিটের চেষ্টায় পুরান ঢাকার প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়ানো: ট্রাম্পের রহস্যময় মন্তব্য

আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুলনিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে দুই দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

জামিন পেলেন কৃষকদল নেতা শহিদুল ইসলাম বাবুল

মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে সচিবালয়ে আসছেন কর্মচারীরা, চলছে বিক্ষোভ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন