শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

অপরাধীদের ছাড় নয়: রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের কথা তুলে ধরেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে ‘কবরস্থ’ করার পর থেকেই বিএনপি তা ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছে। নানা জুলুম-নির্যাতন সত্ত্বেও তাদের এই আন্দোলন কখনো থামেনি।


আজ শুক্রবার (০৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।


রিজভী আরও বলেন, যখনই গণতন্ত্র ধ্বংসের মুখে পড়েছে বা ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই বেগম খালেদা জিয়া তা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি পরমত সহিষ্ণুতাকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেন।


দলের অভ্যন্তরীণ বিষয়ে রিজভী জানান, যেকোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, দলের কোনো সদস্য যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে না জড়ায়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে সারাদেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।


বিএনপির জনপ্রিয়তা যাচাইয়ের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে রিজভী বলেন, দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়।

সর্বশেষ - জাতীয়

ডাকসু নির্বাচন ঘিরে ডিএমপির কড়া নিরাপত্তা

কিশোরগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষক নিহত

গহনা আমদানিতে কড়াকড়ি: দেশীয় সোনার বাজারে অস্থিরতার পূর্বাভাস

ফখরুল: গণতন্ত্র ফেরানোর একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন

অভিযুক্তের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন হাদির কবর দেখতে মানুষের ভিড়

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ নির্দেশনা

দলীয় চাপে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

সালমান খানের অনুরাগী গ্রেফতার, অস্ত্র আইনে কঠোর ব্যবস্থা পুলিশের

হাজিদের সুরক্ষায় সৌদি: ৪৩৬ ভুয়া এজেন্সি বন্ধ, গ্রেফতার ৪৬২ প্রতারক