শনিবার , ৫ জুলাই ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ঐক্য ও সাম্য প্রতিষ্ঠায় আশুরার শিক্ষা অনুসরণের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র আশুরা উপলক্ষে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেছেন। একই সাথে, সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার এক বাণীতে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস তার বাণীতে উল্লেখ করেন, “পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে।” তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত ইমাম হোসেন (রা.), তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ কারবালার প্রান্তরে শাহাদতবরণ করেন। তিনি আরও বলেন, অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরাকে ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, সমগ্র পৃথিবী সৃষ্টিসহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.) পবিত্র আশুরা উপলক্ষে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সকলের প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - জাতীয়

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

মুশফিকের সেঞ্চুরি: লঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে: প্রধান উপদেষ্টা ইউনূস

বয়স বাড়লে পুরুষদের মস্তিষ্ক দ্রুত ছোট হয়, নারীদের তুলনায় ক্ষয় কম

জাতীয় নির্বাচনের আগে বৃহৎ নির্বাচনি জোট গঠনে এগোচ্ছে বিএনপি

ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগে সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

একনেকে পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্পের অনুমোদন

মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

ডিবির হাতে গ্রেফতার নিষিদ্ধ আ.লীগ নেতা অজয় কর খোকন