শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

মিটফোর্ড হত্যাকাণ্ড: সোহাগ হত্যা ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বে – ডিএমপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁন হত্যার নেপথ্যে ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব কাজ করেছে বলে জানিয়েছেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন। শনিবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডিসি জসীম উদ্দিন বলেন, গত ৯ জুলাই বিকেলে কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তিন নম্বর গেটে এবং সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। অনেক লোক একত্রিত হয়ে সোহাগকে বিভিন্নভাবে আঘাত করে হত্যা করে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যে দু’জনকে গ্রেফতার করে।

তিনি জানান, “ওই এলাকায় ভাঙারি ব্যবসা খুব প্রচলিত। সেখানে একটি ভাঙারি দোকান ছিল, সেই দোকানে কারা ব্যবসা করবে এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। আমরা জানতে পেরেছি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যারা হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তারা পরস্পর সম্পর্কিত। তারা একসঙ্গে ব্যবসাটা কিছুদিন করেছে। কিন্তু তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তারা নিজেদের মতো ব্যবসা করার জন্য সোহাগের সঙ্গে বিবাদে লিপ্ত হয় এবং এ হত্যাকাণ্ড হয়।”

৯ জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ১০ জুলাই সোহাগের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয় এবং এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে র‍্যাব দু’জন এবং কোতোয়ালি থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

হত্যাকাণ্ডে জড়িতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ডিসি জসীম উদ্দিন বলেন, “একটা অপরাধ হলে কে অপরাধী সেটা বিবেচনা করে পুলিশ মামলা তদন্ত করে। তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় নয়। অপরাধের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা এটাই আমরা গুরুত্ব দিতে চাই।” তিনি আরও জানান, এখন পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং গ্রেফতারকৃতরাও এ বিষয়ে স্পষ্ট তথ্য দেননি।

চাঁদাবাজির বিষয়ে কোনো তথ্য নেই জানিয়ে ডিসি জসীম উদ্দিন বলেন, “আমরা এমন কোনো তথ্য পাইনি। আমরা যতটুকু জেনেছি এটা পারস্পরিক দ্বন্দ্বের বিষয়।” টহল বা আগাম পুলিশিং ব্যবস্থার ব্যতয় প্রসঙ্গে তিনি জানান, ঘটনার দশ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে দু’জনকে গ্রেফতার করেছে।

সর্বশেষ - জাতীয়

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার নতুন সেনা পাঠানোর পরিকল্পনা

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

ক্লিনিং থেকে পরিবহন, সবখানেই অব্যবস্থাপনা: সাদিক কায়েম

ঢাকায় স্থগিত পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট

ফার্মগেট দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন শরীয়তপুরে

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের শপথ

‘আবাবিল’ ড্রোন প্রকল্পে সংশ্লিষ্টতা: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞা

হিন্দু সম্প্রদায়ের সমর্থন চাইলেন তারেক রহমান

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৯, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ

দলীয় চাপে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা