মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি মহল জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার পাঁয়তারা চালাচ্ছে।

তিনি বলেন, “জাতি এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষায়। কিন্তু নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।” একই সঙ্গে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।

এ সময় তিনি দাবি করেন, আরাফাত রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ থাকলে তার অকাল মৃত্যু ঘটত না।

সর্বশেষ - জাতীয়

শান্তি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান ড. মঈন খানের

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

গাজায় ত্রাণ সংকট, ইসরায়েলের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে বিশ্ব

বাংলাদেশের বৈদেশিক ঋণ ১০৪ বিলিয়ন ডলার ছাড়ালো

চাঁদাবাজি বরদাশত নয়, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে আগস্টে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়ালালামপুর বিমানবন্দরে ১৯৮ বিদেশিকে প্রবেশে বাধা

জাতিসংঘে নির্বাচনের প্রস্তুতি জানাবেন ড. ইউনূস: প্রেস সচিব

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মৎস্য ভবনের সামনে অবরোধ

ঈদুল ফিতরেও বন্ধ থাকতে পারে আল-আকসা, উদ্বেগ বাড়ছে মুসলিম বিশ্বে

প্রবাসে ভাগ্য খুলল হারুনের, জিতলেন ২ কোটি দিরহাম