শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

রিজভীর জাল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তাঁর জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনি এই বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই কথা জানান।

বিজ্ঞপ্তিতে রিজভী উল্লেখ করেন, “আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “ওই প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।”

রিজভী দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

সর্বশেষ - জাতীয়

মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘ব্যক্তিগত দ্বন্দ্বে ঘটেছে, রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে’ – রিজভী

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

📰 “ইঞ্জিনিয়ারিং নয়, স্বচ্ছ নির্বাচন” — ঢাবি উপাচার্য

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি জনবল নিয়োগ

সড়ক ছাড়লেন জুলাই ঐক্যের কর্মীরা

দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে বাড়ছে তেলের দাম

হরমুজ প্রণালির মাইন অপসারণে মার্কিন অভিযান শুরু

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী