শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ঝিনাইদহে ট্রাফিক পরিদর্শকের বিলাসবহুল বাড়ি নিয়ে তোলপাড়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ২:১৬ পূর্বাহ্ণ

ঝিনাইদহে ট্রাফিক পরিদর্শক কাজী হাসানুজ্জামানের বিলাসবহুল বাড়ি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই অস্বাভাবিক সম্পদ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। হাসানুজ্জামান বর্তমানে নড়াইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) পদে কর্মরত আছেন।

জানা গেছে, হাসানুজ্জামান কয়েক দফায় ঝিনাইদহ জেলা পুলিশে কর্মরত থাকাকালীন শহরের আল-হেরা মোড় এলাকায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাড়ে সাত শতক জমি কিনে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণ করেন। এই ভবনে অন্তত ১৪টি ফ্ল্যাট রয়েছে, যার বাজারমূল্য অন্তত সাড়ে চার কোটি টাকা।

সূত্র বলছে, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সঙ্গে হাসানুজ্জামানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ উঠেছে, সেই সম্পর্কের জেরে তিনি নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন। জ্ঞাত আয়বহির্ভূত এসব অর্থ দিয়ে ঝিনাইদহ ছাড়াও নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধিবহির্ভূতভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছেন তিনি।

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মন্তব্য করেন, “আওয়ামী লীগ শাসনামলে এক শ্রেণির পুলিশ কর্মকর্তা ধরাকে সরা মনে করে আখের গুছিয়েছেন। হাসানুজ্জামান তাদেরই একজন। সংশ্লিষ্টদের উচিত তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের দিকে নজর দেওয়া।”

তবে, সকল অভিযোগ অস্বীকার করে হাসানুজ্জামান দাবি করেছেন, তিনি বৈধ আয়ে জমি কিনে বাড়িটি করেছেন এবং সেখানে কয়েকটি ফ্ল্যাট বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। সরকারি চাকরির পাশাপাশি ফ্ল্যাটের ব্যবসা করা যায় কি না—এমন প্রশ্নে তিনি কোনো জবাব দেননি। এ ব্যাপারে জানতে চাইলে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ - শিক্ষা

মোদির জন্য ড. ইউনূসের শুভেচ্ছা উপহার ১০০০ কেজি হাঁড়িভাঙা আম

হাজতখানা থেকে আসামি পালানোয় ছয় পুলিশ প্রত্যাহার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

আমি নিজেই মদ খেয়েছি, থানায় এসে বললেন সেই তরুণী

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত

বৃহস্পতিবার চলাচলে ঢাকাবাসীকে মানতে হবে ডিএমপির বিশেষ নির্দেশনা

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে নতুন আইন: আইজিপি

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের তালিকায় অসঙ্গতি