বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের তালিকায় অসঙ্গতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের তালিকায় বেশ কিছু অসামঞ্জস্য ধরা পড়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, “আমরা এমন কিছু নাম পেয়েছি, যারা জুলাই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন না, অথচ তাঁদের নাম শহীদ হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে। এ ধরনের ভুল সংশোধনে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং এসব নাম গেজেট থেকে বাতিল করার প্রক্রিয়া শুরু করেছি।”

বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক-ই-আজম আরও জানান, “চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শহীদদের একটি তালিকা পাওয়া যায়, যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করা হয়। ফেব্রুয়ারির দিকে আহতদের তালিকাও আমাদের হাতে আসে এবং সেদিনই তা গেজেটভুক্ত করা হয়। কিন্তু পরবর্তীতে খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু অসংগতি ধরা পড়ে।”

তিনি উদাহরণ টেনে বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা আজও হয়নি। এখন পর্যন্ত শুধু ২০০৫ সালে ৫৩৫ জন শহীদের একটি গেজেট প্রকাশ হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আমরা জুলাই শহীদ ও আহতদের তালিকা নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছি।”

তিনি আরও বলেন, “আমরা চাই, জুলাই আন্দোলনের স্মৃতি যথাযথভাবে সংরক্ষিত হোক। তাই শহীদ ও আহতদের সঠিক তালিকা প্রণয়নের জন্য মাঠ পর্যায়ের প্রশাসনের সহায়তায় দেশব্যাপী যাচাই-বাছাই চলছে।”

উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, আহতদের মাসিক ভাতা এবং পুনর্বাসন নিয়েও সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

সর্বশেষ - জাতীয়

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে আগুন: হবিগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ

হাসিনা-রেহানার দুর্নীতির ৩ মামলায় নতুন পাঁচ সাক্ষীর জবানবন্দি

শরণার্থীদের বৈধ কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড

প্রথমবারেই কপাল খুলল প্রবাসীর, জিতলেন ২০ মিলিয়ন দিরহাম!

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ‘উষ্ণ ও গঠনমূলক’ ফোনালাপ

পরাজিত শক্তির ষড়যন্ত্র রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা

ঈদের ছুটি শেষে ঢাকা অভিমুখে মানুষের ঢল: কর্মচঞ্চল হচ্ছে রাজধানী

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে কাল ঈদ