রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

যুক্তরাষ্ট্রে বিমানের যান্ত্রিক ত্রুটি: ক্রুসহ ১৬৬ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ণ

গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে জরুরিভাবে থেমো যায়। এসময় ধোঁয়ায় ভরে যাওয়া কেবিন থেকে যাত্রীদের স্লাইড ব্যবহার করে দ্রুত নামিয়ে আনা হয়, যা এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১৬৮৫ নর্থ ক্যারোলিনার শার্লটের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু রানওয়েতে গতি নেওয়ার সময় বিমানের ল্যান্ডিং গিয়ারে ‘কারিগরি সমস্যা’ ধরা পড়ে। পাইলটরা সঙ্গে সঙ্গে উড্ডয়ন বাতিল করেন এবং বিমানে থাকা ১৬০ জন যাত্রী ও ৬ জন ক্রুকে দ্রুত নামিয়ে নেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এয়ারবাস এ৩২১ মডেলের সেই বিমানে তৎক্ষণাৎ জরুরি সাড়া জাগানো ইউনিট পৌঁছে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘ওভারহিটেড ব্রেক’ (অতিরিক্ত গরম হওয়া ব্রেক) থেকেই কেবিনে ধোঁয়া ছড়িয়েছিল। যদিও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত হয়নি, তবু ধোঁয়ার উপস্থিতি যাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক বাড়িয়ে তোলে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যাত্রীরা চিৎকার করতে করতে রানওয়েতে নামছেন এবং বিমানের কাছ থেকে দৌঁড়ে সরে যাচ্ছেন। একটি ভিডিওতে বিমানের কেবিন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়, যা যাত্রীদের মধ্যে আগুন লাগার আশঙ্কা আরও বাড়িয়ে তোলে।

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর সংশ্লিষ্ট রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর ফলে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে বড় কোনো প্রভাব পড়েনি। (সূত্র: গালফ নিউজ, সিএনএন)

সর্বশেষ - শিক্ষা

জামায়াত ও আ.লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে: রাশেদ খাঁন

মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক

মুনিয়া ইস্যুতে চাঁদাবাজির অভিযোগ, তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন তথ্য ফাঁস

দক্ষিণ ঢাকায় ১৬ ঘণ্টার মধ্যে স্বস্তি ফেরাতে ইশরাকের পদক্ষেপ

গাজায় ইসরায়েলের ‘রক্তাক্ত গণহত্যা’: ৪৮ ঘণ্টায় নিহত ৩০০

ফাঁস হওয়া ফোনালাপের দায়ে পদচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর বাহরাইনে উচ্চমাত্রার সতর্কতা

‘বেবি বাম্প’ স্পষ্ট, ফের মা হচ্ছেন বুবলী? নেটদুনিয়ায় জোর গুঞ্জন

দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো মানুষের ভোগান্তির শঙ্কা, যানজটের ঝুঁকিতে সাভার-আশুলিয়ার সড়ক

ফরিদপুরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর