শুক্রবার , ২৩ মে ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. রাজনীতি
  3. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

দক্ষিণ ঢাকায় ১৬ ঘণ্টার মধ্যে স্বস্তি ফেরাতে ইশরাকের পদক্ষেপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, বিকেলের মধ্যে (১৬ ঘণ্টার মধ্যে) একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন।

আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন লিখেছেন, “শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।”

তিনি আরও লেখেন, “দক্ষিণের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে একটি জোনভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দেব। বিকেলের মধ্যে (১৬ ঘণ্টায়)! একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণ পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।“

এর আগে গত বৃহস্পতিবার আদালত রায় দেন যে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করার মাধ্যমে তাকে মেয়রের শপথ পড়ানোর জটিলতা নিরসন হয়েছে। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রিট খারিজের ৭ পৃষ্ঠার আদেশ প্রকাশিত হয়।

এই রায় প্রকাশের আগে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে নগর ভবন ঘেরাও করে ইশরাককে মেয়র করার দাবিতে তার সমর্থকরা আন্দোলন করে আসছিলেন। রায় প্রকাশের পর তার সমর্থকরা সন্তুষ্টি প্রকাশ করে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আপাতত সড়কে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

সর্বশেষ - শিক্ষা

ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লায় হামলা-অগ্নিসংযোগ, আটক ১

তিস্তার পানি কমলেও নিম্নাঞ্চলে দুর্ভোগ অব্যাহত

পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই; প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট পাস’ গুজব

তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

মতিউর রহমানকে অনৈতিক সুবিধা: বরখাস্ত ১১ পুলিশ

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলা অব্যাহত থাকবে

ভিয়েতনামের হা লং বে-তে নৌকাডুবি: ৩৪ জনের মৃত্যু

ফেসবুক জুড়ে হাদির মৃত্যুর খবর, যা বলছে ইনকিলাব মঞ্চ

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ডা. কামরুল ইলসাম