রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন খ্যাতিমান কবি রেজাউদ্দিন স্টালিন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্তে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ পদে থাকবেন।

ঝিনাইদহ জেলার কালিগঞ্জে জন্ম নেওয়া রেজাউদ্দিন স্টালিন ছোটবেলা থেকেই সাহিত্যচর্চায় যুক্ত। মাত্র আট বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয় তার। পরবর্তীতে সাংবাদিকতা, নজরুল ইনস্টিটিউটে দায়িত্ব পালন এবং সংস্কৃতি অঙ্গনে সক্রিয় থেকে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তার কবিতা বহু ভাষায় অনূদিত হয়েছে। কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

সর্বশেষ - জাতীয়