শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৩:৫৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি সামগ্রীর ৭০ শতাংশ কেনাকাটা শেষ হয়েছে, সেপ্টেম্বরের মধ্যেই বাকিটাও সম্পন্ন হবে।

একইসঙ্গে প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করতে যাচ্ছে ইসি। এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীরা ডাকযোগে ভোট দিতে পারবেন। দেশের অভ্যন্তরে দায়িত্বে থাকা কর্মকর্তারা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও একই প্রক্রিয়ায় ভোট দেবেন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং অংশীজনের সঙ্গে সংলাপের সূচি আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে। ইতোমধ্যে ২২টি দলের নিবন্ধন প্রক্রিয়ার তদন্ত শেষ হয়েছে, আবেদন করেছে তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা।

এদিকে সীমানা নির্ধারণ নিয়ে একাধিক রিট হওয়ায় আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ইসি।

👉 আগামী সপ্তাহে ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গেও বৈঠক করবে কমিশন।

সর্বশেষ - শিক্ষা

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি জনবল নিয়োগ

ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ১৩৫০ কর্মকর্তার ছাঁটাই

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

৪৪টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করছে ইরান

সব ধর্মেই সম্প্রীতির বার্তা, জন্মাষ্টমীতে তারেক রহমানের শুভেচ্ছা

বগুড়া-৬ এ খালেদা জিয়া না হলে তারেক রহমান প্রার্থী হতে পারেন

ঝিনাইদহে ট্রাফিক পরিদর্শকের বিলাসবহুল বাড়ি নিয়ে তোলপাড়

ঐকমত্য কমিশন কারো ওপর কিছু চাপিয়ে দেবে না

প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দলের প্রধানের রাখা উচিত: সালাহউদ্দিন

গাজা শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলের বিলম্ব কৌশলের অভিযোগ কাতারের