মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

হাইকোর্টে নতুন ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ২:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এ প্রথমবারের মতো নিয়োগপ্রত্যাশীদের আবেদন গ্রহণ ও সাক্ষাৎকার নেওয়া হয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটির মাধ্যমে। নতুন নিয়োগ পাওয়া বিচারকদের মধ্যে ৯ জন জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী অনধিক দুই বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে এবং শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে।

সর্বশেষ - জাতীয়