মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে অবৈধভাবে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলা করেন।

বাদীর আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের ভিডিও ধারণের পর এনসিপির সারজিস আলম অবগত না থেকে বিএনপিকে মিথ্যেভাবে যুক্ত করে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। দলের নির্দেশনা মোতাবেক এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার শুনানি করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক আলমগীর আল মামুন। শুনানি শেষে মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়