শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
Sabiha Sultana
অক্টোবর ৩১, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দাবি আদায়ে একের পর এক কর্মসূচি দেওয়া হবে জানিয়ে তিনি প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি রাখতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে গ্রাম-বাংলার মানুষকে সঙ্গে নিয়ে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।

তিনি বলেন, তাদের দাবিগুলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্বাচনের স্বার্থসংশ্লিষ্ট নয়; বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি।

কৃষকদের সার সংকটের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব অনিয়ম বন্ধ করে কৃষকের অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ১১ দলের বিজয় নয়, তারা চান দেশের প্রতিটি নাগরিকের বিজয় ও মুক্তি। শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

গুলশান চাঁদাবাজি তদন্তে উপদেষ্টাদের নাম স্পষ্ট করার দাবি বিএনপির

ফার্মগেট–রাজাবাজারে তিন ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী আটক

জ্বালানি-অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চায় জাপান, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

ইসরায়েল আক্রমণ করলে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

মেয়েরাই এবার ভোটের মূল ফ্যাক্টর: উমামা

এশিয়া কাপে আজ বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি

নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প

ঈদের ছুটি শেষে ঢাকা অভিমুখে মানুষের ঢল: কর্মচঞ্চল হচ্ছে রাজধানী

দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর