সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

আওয়ামী দোসররা নির্বাচনে সম্পৃক্ত হতে পারবে না

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগঘনিষ্ঠ বা বিতর্কিত কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সোমবার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলো যেসব আমলাদের সম্পৃক্ততায় অনুষ্ঠিত হয়েছে, তারা যেন আসন্ন নির্বাচনে কোনো দায়িত্বে না থাকে।

প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাকে আমরা সৎ ও দক্ষ জানি। অনুরোধ থাকবে, অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে আওয়ামী দোসরদের যেন নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়।

নিজের রাজনৈতিক সংগ্রাম তুলে ধরে ফারুক বলেন, গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে। এবারও তারেক রহমানের নেতৃত্বে স্বচ্ছ নির্বাচনের জন্য আন্দোলন অব্যাহত থাকবে।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন দাবিদার দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, এ ব্যবস্থা আনতে চাইলে জনগণের সমর্থন নিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতের সহায়তায় জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন এবং বিদেশি দোসরদের মাধ্যমে দেশে চক্রান্ত চালাচ্ছেন।

সভায় গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে বিএনপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

সর্বশেষ - জাতীয়

ভুটানকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়, শান্তর হ্যাটট্রিক

ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত

বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিসিএস প্রার্থীদের জন্য জবির বিশেষ বাস সার্ভিস আজ

আগামী বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

ডাকসু নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের

দেশবিরোধী অশুভ পরিকল্পনা প্রতিরোধে ঐক্যের ডাক

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসির প্রতি আপিল বিভাগের নির্দেশ